1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ঝিনাইগাতীতে কৃষকদের সাথে স্থানীয় কর্তৃপক্ষদের নীতিমালা সংক্রান্ত পরামর্শ সভা

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : ইউরোপীয় ইউনিয়ন এর  অর্থায়নে, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এবং আরডিএস এর বাস্তবায়নাধীন “ক্ষমতায়ন” প্রকল্পের উদ্যোগে” কৃষক নেতৃত্বাধীন সমিতির সাথে অগ্রাধিকার ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষদের নীতিমালা সংক্রান্ত পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষিপণ্য এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ক্ষমতায়ন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী কৃষিবিদ উজ্জল কুমার দত্ত রায়ের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও ফারুক আল মাসুদ।
ক্ষমতায়ন প্রকল্পের পটভূমি ও ভূমিকা নিয়ে সার্বিক আলোচনা করেন আর.ডি.এস এর প্রোগ্রাম ম্যানেজার শামীম আজাদ।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, মৎস্য কর্মকর্তা সিরাজুস সালেহীন, প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফ্রিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. তৌফিকুল ইসলাম খালেক, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, মো. মজনু মিয়া, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান মন্টু প্রমুখ।
এসময় প্রকল্পের জেলা সমন্বয়কারী কৃষিবিদ মো. মাহবুব হাসান ও  ঝিনাইগাতী উপজেলার কৃষিপণ্য উৎপাদক সমিতির ৫১জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com