1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

নালিতাবাড়ীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে ফারিহা সৌরভি নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের গড়কান্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ওই মহল্লার ফরিদ আলীর মেয়ে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকালে ফারিহাকে সাথে নিয়ে মা রওশনারা বেগম উপজেলা পরিষদের কোয়াটারে রান্নার কাজে যান। বিকেল তিনটার দিকে সেখান থেকে ফারিহা নিখোঁজ হয়। এরপর ওই শিশুকে খোঁজতে পরিবারের সদস্যরা শহরে মাইকিংসহ থানায় সাধারণ ডায়েরি করে। এরপর থেকে পুলিশ অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে বুধবার দুপুরে উপজেলা কোয়াটার ডরমেটরী ভবনের পেছনের পুকুর থেকে ফারিহার মরদেহ উদ্ধার করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শরীরে কোন অঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি পুকুরে পড়ে মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com