1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
যশোর : যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে হাবিবুর রহমান প্লাবন (১৮) নামে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৬ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার কন্দর্পপুর গ্রামে।
জানা যায়, শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামের রকিব উদ্দিন এর স্কুল পড়ুয়া মেয়ে রাজিয়া সুলতানার সাথে একই উপজেলার চান্দুড়িয়ার ঘোপ গ্রামের তাইজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান প্লাবন এর প্রেমের সম্পর্ক চলে আসছিল। তারা দু’জনই গোড়পাড়া মাধ্যমিক বিদ‍্যালয়র ১০ শ্রেণিতে পড়ে। বিষয়টি রাজিয়া সুলতানার পিতা রকিব উদ্দিন জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। কৌশলে ঘটনার দিন হাবিবুর রহমান প্লাবনকে তার বাড়িতে ডেকে নিয়ে গোপন একটি ঘরে আটকে রেখে সন্ধ্যার পর থেকে গভীর রাত পযর্ন্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং বেধড়ক পিটিয়ে রক্তাক্ত যখম করে। পরে খবর পেয়ে হাবিবুর রহমান প্লাবন এর বন্ধুরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ৫দিন চিকিৎসা শেষে জীবন যুদ্ধে জয়ী হয়ে বাড়িতে ফিরেছে প্লাবন।
এ ব‍্যাপারে প্লাবনের পিতা তাইজুল ইসলাম জানান, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য বাড়িতে আটকে রেখে অমানুষিক ভাবে নির্যাতন চালিয়েছে রকিব। আমি থানায় অভিযোগ করেছি। আমি এ ঘটনার সুষ্ঠ  তদন্ত পূর্বক রকিব উদ্দিনের শাস্তির দাবি জানায়।
এ ব‍্যাপারে মেয়ের পিতা অভিযুক্ত রকিব উদ্দিনের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়েকে বিরক্ত করার কারণে আমি প্লাবন এবং তার বন্ধুদের বাড়িতে ডেকে আমার মেয়েকে বিরক্তি না করার জন্য নিষেধ করেছি। আমি কোন মার-ধর করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com