1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

শ্রীবরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান, জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে।
বুধবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন রং দিয়ে তৈরী শিশু খাদ্য ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রুবেল আহমেদের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল আলম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক একেএম মাসুদুর রহমান, এএসআই ছামিউল হক ও পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, উপজেলার ভায়াডাঙ্গা বাজারে ভেজার বিরোধী অভিযান চালিয়ে দুটি মুদি দোকানে সরকারি অনুমোদন বিহীন রং দিয়ে তৈরী শিশু খাদ্য রাখার দায়ে ১৩ হাজার টাকা (বিল্লালের দোকান থেকে ৮ হাজার ও মোজাম্মেলের দোকান থেকে ৫ হাজার) এবং মুকুল তালুকদারের হোটেলে নোংরা পরিবেশে, বাশি-পঁচা খাদ্যদ্রব্য রাখা ও কাটুর্নের ওজন বেশি থাকার দায়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় দোকানীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদশন, পণ্যের দাম অযথা বৃদ্ধি না করা, পাইকারি ক্রয়ের ভাউচার সংরক্ষণ, শারীরিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের নির্দেশনা পরিদর্শন করেন শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রুবেল আহমেদ। তিনি আরো বলেন, জনস্বার্থে ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com