1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

আহাম্মদনগর-মোহনগঞ্জ বাজার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর-মোহনগঞ্জ বাজার সড়কের ৭ হাজার ১শ মিটার উন্নয়ন কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সারিকালীনগর চৌরাস্তায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীরবদী-১৪৫) আসনের সংসদ সদস্য আলহাজ এ.কে.এম ফজলুল হক।
উপজেলা প্রকৌশল মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ বেলায়েত হোসেন, জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বর্তমান সভাপতি ফজিলা খাতুন শারমিন, সাধারণ সম্পাদক শাহ আলম, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রোকনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংঘঠনের শতাধিক নেতাকর্মি এসময় উপস্থিত ছিলেন।

এমআরআরআইডিপি প্রকল্পের ব্যানারে এলজিইডি শেরপুর এর বাস্তবায়নে চুক্তিকৃত ৮ কোটি  ৮০ লক্ষ  ৪৯ হাজার ৫৯৭ টাকায় এসআরএস ঠিকাদার প্রতিষ্ঠানটির পক্ষে আব্দুল মান্নান সোহেল এ সড়কটি নির্মাণ করছে। সড়কটি উন্নয়নের ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com