1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

নকলায় বস্তাভর্তি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

নকলা (শেরপুর) : প্রায় ২০ কেজি গাঁজাসহ শেরপুরের নকলা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আলমগীর (২৮) নামে এক মাদক কারবারী।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমানিক ৯ টার দিকে উপজেলার লাভা এলাকার বাইপাস রাস্তার ব্রিজের উত্তর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বাইপাস রাস্তার লাভা এলাকার তল্লাসী চালায় নকলা থানা পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান এসে হাজির হয়। পিকআপ ভ্যান থেকে একটি বস্তা নামিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য অপর একটি গাড়ির অপেক্ষা করছিল আলমগীর। এসময় পুলিশ তল্লাসী চালিয়ে ১০টি প্যাকেটে মোড়ানো বস্তাভর্তি ১৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ আলমগীরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ওই গাজার মূল্য আনুমানিক প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানায় পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নকলা বাইপাস রোডে অভিযান চালানো হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com