1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

নালিতাবাড়ীর নন্নী বাজারকে ‘আলোকিত নন্নী’ হিসেবে উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারকে ‘আলোকিত নন্নী’ হিসেবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন পরিষদের নিজস্ব অর্থায়নে এলইডি লাইটের মাধ্যমে সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে ‘আলোকিত নন্নী’ উদ্বোধন করেন।

এসময় প্রধান শিক্ষক নেছার উদ্দিন, বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান আব্দুল্লাহ, নন্নী বাজারের ব্যবসায়ী আব্দুর রফিক, মোফাচ্ছেল হোসেন, শিক্ষক শওকত আলী, আজহারুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যসহ নন্নী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘আলোকিত নন্নী’ উদ্বোধনের আগে দোয়া পরিচালনা করেন নন্নী মারকাজ মসজিদের খতিব মুফতি সালমান মনির।

ইউপি সূত্র জানায়, পরিষদের নিজস্ব অর্থায়নে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে নন্নী পল্লী বিদ্যুত অফিস থেকে অগ্রণী ব্যাংক মোড় পর্যন্ত নন্নী বাজারের প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে একটি করে মোট ১৯টি এলইডি লাইট স্থাপন করা হয়েছে।

নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন জানান, পল্লী বিদ্যুতের মাধ্যমে এলইডি লাইট স্থাপন করে এখন নন্নী বাজারকে আলোকিত করা হলো। আল্লাহ তৌফিক দিলে পরবর্তী সময়ে পুরো নন্নী ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলো একইভাবে আলোকিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com