1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ঝিনাইগাতীতে পূর্ব শত্রুতার জেরে দিনমজুরকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে পূর্ব শত্রুতার জেরে মিথ্যা দোষারোপ করে হত্যার উদ্দেশ্যে ইমান আলী (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
গত সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া দান্নেরপাড় ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে ইমান আলীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ইমান আলী ওই গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
ঘটনার পর মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইমান আলীর ছোট ভাই হাছেন আলী বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহত ইমান আলী ও তার পরিবার জানায়, গত সোমবার বিকেলে ইমান আলী তার মামা আরফান আলীর জমিতে ধান ক্ষেতে কাজ করছিলেন। ওই জমির পাশে একই এলাকার রহিজ উদ্দিনের ধান ক্ষেত। সেই ক্ষেতের কিছু ধানের গোছা কে বা কারা তুলে নষ্ট করে ফেলে। এতে পাশেই থাকা ইমান আলীকে রহিজ উদ্দিনসহ তার পরিবারের লোকজন দোষারোপ শুরু করে। একপর্যায়ে রহিজ উদ্দিনের পরিবার দিনমজুর ইমান আলীকে মেরে ফেলার প্রকাশ্যে হুমকি এবং তার উপর অতর্কিত হামলা করে বেধরক মারধর করলে ইমান আলী জ্ঞান হারিয়ে মাটিয়ে পড়ে যায়।
ওই সময় রহিজ উদ্দিনের ছেলে মাহমুদুল ধারালো দা দিয়ে ইমান আলীর মাথার বাম পাশে আঘাত করে। শুধু তাই নয়, ইমান আলীর নিজ বসত বাড়িতে ওই সময় কোন পুরুষ মানুষ না থাকায় ইমান আলীর স্ত্রী খোদেজা খাতুন, ছোট ভাইয়ের স্ত্রী সানোয়ারা খাতুন ও তার ছোট ভাইয়ের মেয়ে সুবেদা খাতুনের উপরও রহিজ উদ্দিনসহ তার পরিবারের লোকজন হামলা চালিয়ে মারধর করে। পরে তাদের ডাক চিৎকারে ইমান আলীর স্বজন ও স্থানীয়রা আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনার পর ইমান আলীর ছোট ভাই হাছেন আলী বাদী হয়ে ৫ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আসামীরা বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন ইমান আলীর পরিবার।
এ ব্যাপারে রহিজ উদ্দিনের পরিবারের সাথে যোগাযোগ করা হলেও তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।
তবে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। আসামিদের আটকের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com