1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ভাবির সঙ্গে পরকীয়া, পরিবারের মান বাচাতে বন্ধুকে খুন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

গাজীপুর: বন্ধুর সঙ্গে ভাবির পরকীয়া প্রেম। একই সঙ্গে এলাকার আরো এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে ভাবির। তাই পরিবারের সম্মানের কথা চিন্তা করে ভাবির এক প্রেমিককে সঙ্গে নিয়ে বন্ধুকে খুন করেন দেবর। এমন ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুরে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) প্রায় ১৪ মাস পর হত্যাকাণ্ডের আসল রহস্যের উন্মোচন হয়েছে। গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক মো রফিকুল ইসলাম জানান, গত বছরের ১০ জুলাই শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের পাবুরিয়া গ্রামের বাসিন্দা রাসেল (১৯) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের পাঁচদিন পর ১৫ জুলাই সকালে গজারি বনের ভেতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাসেলের লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরপরই রাসেলের বাবা মো. জমির উদ্দিন বাদী হয়ে শ্রীপুর থানায় প্রথমে অপমৃত্যু মামলা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানানো হয়। পরে শ্রীপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিয়মিত হত্যা মামলা করেন জমির উদ্দিন।

তিনি আরো জানান, নানা দিক বিবেচনায় তদন্ত শুরু করে পিবিআই। তদন্তের একপর্যায়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রানা (২২), কাউছার (২৩) ও হেলালকে (৪৫) পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, পিবিআই মামলাটি নিবিড়ভাবে তদন্ত করে তিন আসামিকে মঙ্গলবার গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন, কাউসরের মেজো ভাই মো. ফরিদের স্ত্রীর সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার সময় ফরিদ দেশের বাহিরে কর্মরত ছিলেন। পরবর্তীতে রাসেলের ঘনিষ্ট বন্ধু রানার সঙ্গেও ফরিদের স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রানা এই সুযোগে ফরিদের ভাই কাওছারকে রাসেলের পরকীয়া প্রেমের কথা জানায়। এ সময় কাওছার পরিবারের মান-সম্মানের কথা চিন্তা করে রানা ও হেলালকে সঙ্গে নিয়ে রাসেলকে হত্যার পরিকল্পনা করেন।

পুলিশ সুপার জানান, রানা ফরিদের স্ত্রীকে ফোন দিয়ে রাসেলকে পাবুরিয়াচালার শহুরের টেক গজারি বনের ভেতরে যেতে বলে। রাসেল সেখানে গেলে রানা, হেলাল এবং কাওছারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা রাসেলকে শ্বাসরোধ করে হত্যা করে।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রানাকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে সে ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের নাম উল্লেখ করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com