1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

নানা আয়োজনে কুয়াকাটায় আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটন নগরী কুয়াকাটা সৈকতে পারিস্কার-পরিচ্ছন্নতা ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে মৎস্য অধিদপ্তর পটুয়াখালী ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর আয়োজন করে। সাগর থেকে ভেসে আসা সৈকতে প্রায় এক কিলোমিটার প্লাস্টিক, ছেড়া জাল, পলিথিন ও নানারকম আর্বজনা অপসারণ করা হয়েছে।

এর আগে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পর্যটকসহ স্থানীয় ৪০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, ইউএসএআইডি ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইকোফিস-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সহকারি গবেষক মো: বখতিয়ার রহমান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মিজানুর রহমানসহ গণমাধ্যমকর্মী, স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও পর্যটকরা উপস্থিত ছিলেন।

ইউএসএআইডি ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইকোফিস-২, প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি সাংবাদিকদের বলেন, সাগর পরিচ্ছন্ন থাকলে বাড়বে জীববৈচিত্র্য, বাঁচবে সাগরের প্রাণিকূল। নদী ও সাগরকে প্লাস্টিক, ছেড়াজাল, পলিথিন, রাসায়নিক দ্রব্যাদিসহ নানারকম আর্বজনা মুক্ত করতে সবারই সচেষ্ট থাকা উচিৎ। তাই আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস-২০২১ উপলক্ষে ইকোফিস-২, প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com