1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ফুলবাড়ীতে ২০ লাখ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর একটি অভিযানিক দল র‌্যাবের চেকপোস্টে গাড়ি তল্লাশী চালিয়ে ৩৩২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায় জড়িত দুই জনকে আটক করা হয়। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হল- নীলফামারী জেলার ডোমার উপজেলার বেতগাড়া চেয়ারম্যানপাড়া গ্রামের লিমন ইসলাম ও পশ্চিম বোড়াগাড়ী গ্রামের মোসাব্বির হোসেন।
র‌্যাব জানায়, শনিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার পূর্ব নারায়ন এলাকায় একটি জরুরী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান সন্দেহ হলে তল্লাশী করে তাদের স্যান্ডেরের সোলের ভিতর থেকে ৩৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা বেশকিছুদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করে তাদের হস্তান্তর করা হবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ওসি আশ্রাফ ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের র‌্যাব এখানো থানায় হস্তান্তর করেনি। তাদের প্রস্তুতি শেষে থানায় এলেই মামলা রজু করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com