1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আন্দোলন পরিচালনা কমিটি।
শনিবার ১১টায় তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে বড়পুকুরিয়া কয়লা খনির মোড় হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ ফাড়ির সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন তারা। মানব বন্ধনে বক্তব্য রাখেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
মানববন্ধনে বক্তারা বলেন, তাপ বিদ্যুৎ নির্মাণের সময় শুরু থেকে আমরা স্থানীয়রা উন্নয়ন শ্রমিক হিসেবে কাজ করে আসছি, স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগের দাবীতে দির্ঘ ৪ বছর ধরে আমরা আন্দোল করে আসছি। সেই সময় ১৪৩ জন উন্নয়ন শ্রমিককে উৎপাদন শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও নাম মাত্র ২০ জন শ্রমিকের নিয়োগ প্রদান করেন কতৃপক্ষ। এ অবস্থায় আমরা চরম অভাব অনটনের মধ্যদিয়ে মানবেতর জীবন যাপন করছি।
তারা বলেন, বিগত দিনে আশ্বাসের বার্তা দিয়ে আন্দোলন থামিয়ে দিলেও এখন পর্যন্ত সেই  আশ্বাসের কোন বাস্তবতা নেই। বিধায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা। আমাদের দাবী মেনে নিয়ে দুমুঠো ডাল ভাতের ব্যাবস্থা করতে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতি মন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী বলেন, নিয়োগের বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে আমাদের কিছুই করার নেই। এটি উর্ধতন কতৃপক্ষের ব্যাপার, তাই তারাই এব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com