1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

শ্রীবরদীতে সাবেক কাউন্সিলরসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে পৌর শহরের কলাকান্দা মহল্লা থেকে ৮ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কলাকান্দা মহল্লার বাসিন্দা ও শ্রীবরদী পৌরসভার সাবেক ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন (৪৩), সাতানী শ্রীবরদী মহল্লার সাইফুল ইসলাম (৪৫) ও দক্ষিণ মুন্সীপাড়া গ্রামের শুক্কুর আলী।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল কলাকান্দা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৮ গ্রাম হেরোইনসহ সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন এবং সহযোগী সাইফুল ইসলাম ও শুক্কুর আলীকে হাতেনাতে আটক করে। পরে রবিবার দুপুরে তাদের শেরপুর আদালদে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com