1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

বেনাপোল ইমিগ্রেশনে এক পাসপোর্ট যাত্রীর আকস্মিক মৃত্যু 

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত পাসপোর্ট যাত্রী আব্দুল রহিম (৪৫) নামে এক পাসপোর্ট যাত্রীর স্টোকজনিত কারণে আকস্মিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) সাড়ে ১১টার সময় বেনাপোল ইমিগ্রেশনের আগমন সাইটে ইমিগ্রেশনের কার্যক্রম চলা কালিন তিনি স্টোক করেন। সে ঢাকার দক্ষিণ খানার জহিরুল হকের ছেলে। যার পাসপোর্ট নং-ইবি ০৫৮৪৭৫৩।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের মেডিকেল টিমের দ্বায়িত্বরত কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান, এক পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশনের ভেতর হটাৎ করে অসুস্থ হলে আমাদের মেডিকেল টিমের সদস্যরা প্রাথমিক ভাবে তাকে চিকিৎসা ও অক্সিজেন সেবা দিয়ে থাকে। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনের মধ্যে ভারত থেকে আগত এক যাত্রী হটাৎ করে অসুস্থ হলে ইমিগ্রেশনের পুলিশ ও মেডিকেল টিমের সদস্যরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মৃত্যু বরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com