1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

পাঁচ বছর সংসার করে প্রবাসী নারীর সর্বস্ব কেড়ে নিয়ে লাপাত্তা যুবক

  • আপডেট টাইম :: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): প্রবাসে গিয়ে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে অতঃপর পাঁচ বছর ধরে সংসার জীবন করে প্রবাসী নারীর অর্জিত অর্থ, গয়না, কাপড়-চোপড়সহ সর্বস্ব নিয়ে লাপাত্তা হয়েছে এক যুবক। প্রতারণার শিকার ওই নারী (২৮) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামের বাসিন্দা। আর প্রতারক যুবক ফেনী সদর উপজেলার ৭নং বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ওসমান পাটোয়ারি।

ভুক্তভোগী ওই নারী ও তার পরিবার সূত্রে জানা গেছে, নিজের অভাবের সংসারে স্বচ্ছলতার মুখ দেখতে স্বামী-সন্তান রেখে পাঁচ বছর আগে সৌদিতে পাড়ি জমান তিনি। সেখানকার রাজধানী রিয়াদের বাঙালি বাজার এলাকায় বসবাস করে এক বাসায় ঝিয়ের কাজ শুরু করেন।

অন্যদিকে ফেনী সদর উপজেলার হকদি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ওসমান পাটোয়ারি প্রায় ছয় বছর আগে একই এলাকায় তারই বড় ভাই সৌদি প্রবাসী ওমর ফারুকের মোবাইলের দোকানে কাজ নেন। মোবাইলের কাজের সূত্র ধরে ওই নারীর মালিকের বাসায় যাতায়াতের একপর্যায়ে তার সাথে বন্ধুত্ব ও প্রেমের ফাঁদ পাতেন। প্রবাসের নিঃসঙ্গ জীবনে বন্ধুত্বের সরলতায় যুবকের প্রেমে পড়ে গেলে কিছুদিনের মধ্যেই উভয়ে সেখানে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং একসঙ্গে বাঙালি মার্কেটের বাটা বাজার এলাকায় বসবাস শুরু করেন। এ কারণে ওই নারীকে নির্দিষ্ট মালিকের বাসার চাকরি ছেড়ে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ নিতে হয়। এভাবে প্রায় পাঁচ বছর কেটে যায় ওই নারী এবং ওসমান দম্পতির। প্রায় পাঁচ বছরে ওই নারী তার যাবতীয় উপার্জন বিশ্বাস করে স্বামীর কাছে গচ্ছিত রাখেন।

কিছুদিন আগে ওসমান দেশের বাড়ি আসবে বলে স্ত্রীর কাছ থেকে ছুটি নিয়ে আসে। আসার সময় ওই নারীর কষ্টার্জিত টাকা, প্রায় তিন ভরি সোনার গয়না, কাপড়-চোপড় ও প্রসাধনীসহ নানা জিনিসপত্র সাথে করে নিয়ে আসে বাড়ি পৌছে দেবে বলে। কিন্তু দেশে ফেরার কয়েকদিন পর ওসমান প্রবাসে থাকা স্ত্রীকে অস্বীকার করে এবং অন্যত্র বিয়ের আয়োজন করে ফেলে।

এদিকে বিয়ে অস্বীকার এবং অর্থসহ সবকিছু বাড়ি পৌছে না দিয়ে আত্মসাত করায় কৌশলে প্রতারণার শিকার ওই নারী বিষয়টি ওসমানের এলাকার কতিপয় মানুষের সাথে যোগাযোগ করে জানিয়ে দিলে বিয়ে ভেঙে যায়। কিন্তু ওসমান তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমতাবস্থায় দেশে নিজের স্বামী-সংসার হারিয়ে অন্যদিকে নিজের সম্ভ্রম ও পাঁচ বছরের অর্জিত সব হারিয়ে দিশেহারা ওই নারী।

প্রতারণার শিকার ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে জানান যে, প্রবাস জীবনের একাকিত্বের সময়ে ওসমানের বন্ধুত্বের হাত বাড়ানোয় তিনি বিশ্বাস করে দেশে নিজের সংসার ছেড়েছেন। প্রায় পাঁচ বছর ওসমানের সাথে প্রবাসে প্রকাশ্যে সংসার করেছেন। যা তার আত্মীয়-স্বজনসহ সংশ্লিষ্ট সকলেই জানেন। বিশ্বাস করে স্বামীর নামক ওই প্রতারকের হাতে তুলে দিয়েছেন প্রবাস জীবনের সব আয়-উপার্জন। কিন্তু দেশে ফিরে ওসমান সব অস্বীকার করায় তার মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে।

তিনি অভিযোগ করেন, উদ্বুত সমস্যা সমাধানে প্রবাসে থাকা ওসমানের বড় ভাই ফারুকের সাথে যোগাযোগ করে সহযোগিতা চাইলে ফারুক উল্টো প্রাণ নাশের হুমকি দিয়ে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন, সংসার চলাকালীন সময়ে তিনি একবার গর্ভবতী হয়ে পড়লে ওসমান গর্ভপাত ঘটায়। বর্তমানে তিনি পুনরায় অন্তঃসত্ত্বা।

প্রতারণার শিকার ওই নারীর মা জানান, আমার স্বামী বেঁচে নেই। অনেক কষ্ট করে মেয়েটিকে সৌদিতে পাঠিয়েছি একটু সুখের আশায়। কিন্তু প্রতারক ওসমান আমার মেয়ে সাথে প্রতারণা করে আমাদের ঠকিয়েছে। অথচ সৌদিতে থাকাবস্থায় আমার মেয়ের সাথে সংসার করেছে। আমাদের সবার সাথে পারিবারিক যোগযোগও ছিল ভালো। এমতাবস্থায় আমরা এর প্রতিকার চাই।

এ বিষয়ে ওসমানের ব্যবহৃত নাম্বারে যোগাযোগ করলে এক নারী কণ্ঠ রিসিভ করে ওসমানের বোন বলে পরিচয় দেন। তবে ওসমানের মতামত নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com