1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ট্রলারডুবির ঘটনায় আরো ৩ লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনায় নিহত আরো তিনজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে ঘটনায় লাশ উদ্ধারের সংখ্যা দাঁড়ালো ২১ জনের।

রোববার রাত এবং সোমবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ ও পশ্চিম পাড়া সংলগ্ন সাগর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট নাঈম-উল হক জানান, সোমবার সকাল ৯টার দিকে টেকনাফের সেন্টমার্টিনের পশ্চিম পাড়া সংলগ্ন সাগরে দুই লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা কোস্টগার্ডকে খবর দেয়। পরে সেখানে পৌঁছে কোস্টগার্ড লাশ উদ্ধার করে। এছাড়া রোববার রাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় আরো এক লাশ উদ্ধার করা হয়। লাশগুলো টেকনাফ থানায় হস্তান্তরের জন্য পাঠনো হয়েছে।

নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের আনুমানিক বয়স ২০ থেকে ৩০ বছর। লাশগুলো ফুলে ফেঁপে গিয়ে শরীর থেকে চামড়া উঠে গেছে। ধারণা করা হচ্ছে, গত ১১ ফেব্রুয়ারি রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিহতদের লাশ এগুলো।

এ নিয়ে সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত মোট ২১ রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। যার মধ্যে ১৫ নারী ও ৬ পুলিশ। এ ঘটনায় অন্তত ৪৪ রোহিঙ্গা এখনো নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগরে মালয়েশিয়াগামী ১৩৮ রোহিঙ্গা বোঝাই এক ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে কোস্টগার্ডসহ নৌ-বাহিনী ও স্থানীয় জেলেদের সহায়তায় ১৫ রোহিঙ্গার লাশ এবং জীবিত অবস্থায় ৭২ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পরে বুধবার ভোররাতে সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে মুর্মূষাবস্থায় আরো এক রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্টগার্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com