1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

সাবেক পৌর মেয়র মিজানের স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র ও চন্দ্রকোনা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ¦ মিজানুর রহমানের স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রকোনা কলেজের আয়োজনে রোববার দুপুরে কলেজ মিলনায়তনে এ স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ড.রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ মো: আলতাব আলী, চৌধুরী ছবরুন্নেছা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, ধুকুরিয়া বিএম কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করীম, নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও চন্দ্রকোনা কলেজের সাবেক ছাত্র সারোয়ার হোসেন তালুকদার, চন্দ্রকোনা কলেজের সাবেক অধ্যক্ষ মো: এনামুল হক, স্থানীয় চেয়ারম্যান ও চন্দ্রকোনা কলেজের সাবেক ছাত্র সাজু সাইদ সিদ্দীকি, জিবি বোর্ডের সাবেক সদস্য মাওলানা নূরল হক, জেলা পরিষদ সদস্য রবিউল করীম মানিক, চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মোখলেছুর রহমান, চন্দ্রকোনা কলেজের পৌরনীতি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আলিমুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক জয়ন্ত কুমার দেব ও মরহুম মিজানুর রহমানের সহধর্মীনি কাকলি রহমান অধ্যাপক মিজানুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মরহুম অধ্যাপক মিজানুর রহমান ছিলেন একাধারে একজন শিক্ষক, সাবেক জনপ্রতিনিধি ও রাজনীতিবীদ। তিনি তার নিজগুনে সকল অংগনে সকলের মাথার মুকুট হিসেবে স্থান করে নিয়েছিলেন। মানুষকে ভালবেসে মানুষের কাজে তিনি হয়ে উঠেছিলেন একজন অভিভাবক। একজন রাজনৈতিক অভিভাবক হিসেবে নানা সংকটকালীন সময়ে পাশে থেকেছেন যেমন দলের ঠিক ব্যক্তি পর্যায়েও । একজন জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে, মানুষ গড়ার কারিগর হিসেবে নিজের সবটুকু উজার করে দিয়েছে শিক্ষার্থীদের।আমরা তার বিদেহি আত্নার শান্তি কামনা করার পাশাপাশি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
স্বরণসভায় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, জিবি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ, পরিবারের লোকজন ও চন্দ্রকোনা কলেজের তার দীর্ঘদিনের সহকর্মী অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাসুদ রানা দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com