1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

পরিবেশের ভারসাম্য ও বজ্রপাত থেকে রক্ষার্থে তালবীজ রোপন

  • আপডেট টাইম :: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং বজ্রপাত থেকে রক্ষার জন্য শেরপুরের নকলা মানবিক সহায়তা যুব সংস্থার পক্ষ থেকে তাল বীজ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ওই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, শেকড় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি এ.এম.ফিরোজ নকলা মানবিক সহায়তা যুব সংস্থার সভাপতি মো. আনোয়ার হোসাইন, সদস্য মোবারক হোসেন, রায়হান, সাব্বির হোসেন, এমদাদুল হক প্রমুখ।

উক্ত সংগঠনের সভাপতি বলেন, শেরপুর জেলা বজ্রপাতের জন্য ঝুকিপূর্ণ জেলা। তালগাছ বজ্রপাত থেকে অনেকাংশে রক্ষা করে। তাই বজ্রপাত থেকে রক্ষা পেতে আজ নকলা উপজেলা পরিষদ চত্বরের চতর্দিকে তালবীজ রোপন করা হলো। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইতিপূর্বে আমরা অন্যান্ন বিভিন্ন রকমের গাছের অসংখ্য চারা রোপন করেছি। আমরা নকলা উপজেলাকে সবুজে সমারোহ করে গড়ে তুলতে চাই। আমি আপনাদের ভালবাসা ও সহযোগিতা পেলে আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। তিনি নকলা উপজেলার ব্যক্তিদেরকে এমন মহৎ এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com