1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

শেরপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

শেরপুর : শেরপুর সদর উপজেলায় রিয়াজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝাউয়েরচর গ্রামের একটি কাঠ বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধ ওই গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিয়াজ উদ্দিন কিছুদিন আগে মানসিকভাবে অপ্রকৃতিস্থ হয়ে পড়েন। সোমবার ভোরে ফজরের নামাজের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর তিনি বাড়ি ফিরে না এলে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনেরা বাড়ির অদূরে একটি কাঠ বাগানে মেহগিনি গাছে গলায় মাফলার পেচানো অবস্থায় রিয়াজ উদ্দিনকে ঝুলতে দেখেন। পরে সংবাদ পেয়ে সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে।

সদর থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com