1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

নালিতাবাড়িতে ভারতীয় মদসহ বাগাছাস নেতা গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

নালিতাবাড়ি (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ি থেকে ভারতীয় পাঁচ বোতল রয়েল স্টেজ হুইস্কিসহ বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর সাধারণ সম্পাদক কাঞ্চন মারাক (২৬) কে আটকের পর পুলিশে সোপর্দ করেছে র‌্যাব-১৪ জামালপুর।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারমারী বটতলা খ্রিষ্টান মিশন মোড় থেকে আটকের পর আইনী প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত কাঞ্চন মারাক জেলার শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের সেকেন্দ্র দালবতের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে নালিতাবাড়ি উপজেলার বারমারী বটতলা খ্রিষ্টান মিশন সংলগ্ন মেসার্স তালেব স্টোরের সামনে পাঁকা রাস্তায় অভিযান চালায় র‌্যাব। এ সময় কাঞ্চন মারাককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে পাঁচ বোতল ভারতীয় রয়েল স্টেজ হুইস্কিসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রাতে নালিতাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার পুলিশ তাকে আদালতে হস্তান্তর করে।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাঞ্চন মারাক জেলার বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

সূত্র জানায়, কাঞ্চন মারাক গারো ছাত্রদের সংগঠন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com