1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

বেনাপোল বন্দরে সিএন্ডএফ অফিসে দূর্ধষ চুরি

  • আপডেট টাইম :: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
যশোর : বেনাপোলে সিএন্ডএফ অফিসে দূর্ধষ চুরি সংগঠিত হয়েছে।চোরেরা তালা ভেঙে মালামাল ও মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে দূর্ধষ চোরচক্র।
সোমবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে বেনাপোল ১নং গোডাউনের সামনে আজিজ সর্দ্দারের বিল্ডিং এ অবস্থিত এইচ কে রওশন শিপিং লাইন্স লিঃ এর অফিসে এ চুরির ঘটনাটি ঘটে।
আজিজ সর্দ্দারের বিল্ডিং এ অবস্থিত সিএন্ডএফ এজেন্ট শহীদ ট্রেডিং এর প্রতিনিধি বকুল হোসেন বলেন, এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। প্রায় প্রায় এখানে অফিস সহ বাসা বাড়ি ও ট্রাকে চুরি হয়। আমরা চুরির ভয়ে ঠিক মত অফিসও করতে পারিনা। সব সময় আতঙ্কে থাকি। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নেওয়া উচিত।
সিএন্ডএফ এজেন্টএইচ কে রওশন শিপিং লাইন্স লিঃ এর ম্যানেজার সাইফুল ইসলাম লাল্টু বলেন, আমি প্রতিদিনের ন্যায় রাতে অফিস বন্ধ করে বাসায় যায়। সকালে অফিসে এসে দেখি অফিসের তালা ভেঙে, কে বা কারা আমার অফিসের ল্যাপটপ, টাকা, মূল্যবান কাগজপত্র সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। স্থানীয় চোর চক্র এ চুরির সাথে জড়িত থাকতে পারে বলে তিনি জানান।
বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, চুরির ঘটনা শুনে ঘটনাস্থলটি প্ররিদর্শণ করা হয়েছে। তবে, এ চুরির ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com