1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ঝিনাইগাতী বাজারের প্রধান সড়কের ময়লা-আবর্জনা অপসারণের নির্দেশ

  • আপডেট টাইম :: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী বাজারের প্রধান সড়কে সওজে’র অপরিকল্পিত ভাবে ড্রেন নির্মাণের ফলে রাস্তার দু’পাশে ময়লা আবর্জনার স্তুপে ভাগাড়ে পরিণত হয়েছে আর দুর্গন্ধযুক্ত পানি জমে জনদুর্ভোগ এখন চরমে, কতৃর্পক্ষ নীরব- এ সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের নির্দেশে হাট-বাজারের ইজারার টাকা দিয়ে সদর ইউনিয়ন পরিষদের অধীনে চলছে বাজারের প্রধান সড়কের ড্রেন পরিস্কারের কাজ। ফলে বাজারের স্থানীয় বাসিন্দারা সাময়িক সময়ের জন্য মুক্তি পাচ্ছেন জনদুর্ভোগ থেকে।
সরেজমিনে পরিদর্শনে ও বাজারবাসীদের সাথে কথা বলে জানা গেছে, ঝিনাইগাতী বাজারের প্রায় ১ কিলোমিটার রাস্তার দু’পাশের জায়গাজুড়ে ময়লাযুক্ত দুর্গন্ধ পানি আর আবর্জনার স্তুপে রাস্তাময় ভাগাড়ে পরিণত হয়েছে। ২ বছর আগে শেরপুর সড়ক বিভাগের অধীনে ঝিনাইগাতীর বাস স্ট্যান্ড এর দক্ষিণে রাস্তার পশ্চিম পাশে ৩০০ মিটার ড্রেন নির্মাণ করা হয়। রাস্তার দু’পাশেই পানি নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা বিকল থাকায় হোটেল-রেঁস্তোরার ব্যবহৃত পানি আর বৃষ্টির পানিতে রাস্তার দু’পাশে ময়লার ভাগাড়ে পরিণত হয়ে পড়েছে। জমে থাকা সেই ময়লা পানি আর আবর্জনা থেকে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ এবং জন্ম নিচ্ছে এডিস মশা। ফলে রাস্তায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে।
এলাকাবাসী বলছেন, সড়ক বিভাগের অপকরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের ফলে সৃষ্টি হয়েছে এ জলবদ্ধতা। প্রধান সড়কে ময়লার স্তুপ ও দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কার কাজ সম্পন্ননা করায় অসন্তোষ প্রকাশ করছেন এলাকাবাসী।
ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে হাট-বাজারের টাকা থেকে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য এ ড্রেন পরিস্কার করা হচ্ছে। তবে বাজারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিকল্পিত ড্রেন নির্মাণের প্রয়োজন।
ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান ও সেক্রেটারি ফারুক আহমেদ জানান, সওজের অপরিকল্পিত ড্রেন নির্মাণের ফলেই বাজারের প্রধান সড়কের এমন বেহাল দশার সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ জানান, শ্রীঘ্রই সমন্বয় কমিটির মিটিং করে ড্রেন সংস্কারের ব্যবস্থা করা হবে।
শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম জানান, ঝিনাইগাতী বাজারের প্রধান সড়কে ড্রেন নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। মঞ্জুরি পাওয়া গেলে পুরো ড্রেনের কাজ সম্পন্ন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com