
শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, ভাংচুরের অভিযোগ উঠেছে।
গত শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার টাংগারপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন ভুক্তভোগি টাংগারপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ফরসা মিয়া (৬০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাওয়া বিবির (৬০) কাছে ফরসা ১০ শতাংশ জমি বিক্রি করে। ওই জমি নিয়া হাওয়া বিবি ফরসার সঙ্গে বিরোধ সৃষ্টি করে আসছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার হাওয়া বিবি ও তার ছেলে আব্দুল হালিম (২৮), রিপন মিয়া (২৫), মেয়ে মোর্শেদা বেগম (৩০) জোসনা বেগম (২২) ছেলের বউ স্বপ্না বেগম (২২) সহ অজ্ঞাত নামা ৩-৪জন ফরসার বসত বাড়িতে হামলা চালায়। এ সময় তার গোয়াল ঘর, বসত ঘর, রান্না ঘরসহ কয়েকটি ঘর ভাংচুর করে।
ফরসা মিয়া বলেন, আমি হাওয়া বিবির কাছে ১০ শতাংশ জমি বিক্রি করেছি। আমি জমি দুই দাগে বিক্রি করেছি কিন্তু সে এক দাগে দখল নিয়েছে। আমি গরীব মানুষ, মুদি দোকান করে জীবিকা নির্বাহ করি। তারা ধনী ও প্রভাবশালী হওয়ায় আমাদের উপর জুলুম, অত্যাচার করছে। আমি আপনাদের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবী করছি।
এ ব্যাপারে অভিযুক্ত হাওয়া বেগম বলেন, আমরা বসতবাড়িতে হামলা করেনি। তারা নিজেরাই তাদের বসতবাড়ি ভাংচুর করেছে।
শ্রীবরদী থানার এস.আই নুর উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।