1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

পাঁচ বছর ধরে নিখোঁজ চার সন্তানের জননী শাহিদা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : প্রায় ৫ বছর ধরে নিখোঁজ রয়েছেন চার সন্তানের জননী শাহিদা বেগম (৪১)। অনেকটা মানসিক ভারসাম্যহীন এ নারীর সন্ধান চেয়েছে তার পরিবারের লোকজন।

জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের বাজার ছিটপাড়া মহল্লার বাসিন্দা মুক্তার হোসেনের স্ত্রী শাহিদা বেগম। তার বাবা মৃত হুরমুজ আলী, মা খোদেজা বেগম। তার গায়ের রং ফর্সা, উচ্চতা মাঝারি ধরণের। সুস্থ-স্বাভাবিক জীবন নিয়ে সংসার শুরু করলেও চতূর্থ সন্তান জন্মের পর মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন শাহিদা। এরপর থেকে তিনি কাউকে না বলে বাড়ি থেকে বেড়িয়ে যেতেন। এখানে-সেখানে ঘুরে আবারও বাড়ি ফিরতেন। নিত্য এমন ঘটনায় বাড়ির সবারই বিষয়টি অভ্যাসে পরিণত হয়। এমতাবস্থায় গত প্রায় ৫ বছর আগে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন শাহিদা। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।

প্রথমদিকে অনেক খোঁজাখুঁজি করলেও একপর্যায়ে পরিবারের লোকজন হাল ছেড়ে বসেন। কিন্তু ছাড়েননি শাহিদাকে ফিরে পাওয়া আশা। এমতাবস্থায় যে কেউ এই নারীকে দেখতে পেলে তার পরিবারের কাছে খবর পৌছে দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। অথবা বাংলার কাগজ কর্তৃপক্ষের কাছে (০১৭১৮৬৮৩৯৯১ এই নাম্বারে) বিষয়টি জানাতে অনুরোধ করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com