1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শেরপুরে “দৈনিক আলোড়ন” পত্রিকার বিভাগীয় সম্মেলন

  • আপডেট টাইম :: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

শেরপুর: নতুন ধারার জাতীয় “দৈনিক আলোড়ন” পত্রিকার প্রকাশক সিরাজুল মনির এর সাথে ময়মনসিংহ বিভাগের জেলা ও সকল উপজেলা প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের নিউমার্কেটে মানবাধিকার সংস্থা আমাদের আইন অফিসে পত্রিকাটির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন “দৈনিক আলোড়ন” পত্রিকার প্রকাশক সিরাজুল মনির।

প্রধান অতিথি বলেন, “আমরা প্রথম সারির গণমাধ্যম হতে চাই না, আমরা ভাল গণমাধ্যম হতে চাই।” এসময় তিনি প্রতিনিধিদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহসহ সংবাদের নানা বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

ড. সৌমিত্র চক্রবর্তীর সম্পাদনায় ও সিক্স সিজন ইউকে গ্রুপের ২০ পৃষ্ঠার জাতীয় দৈনিক আলোড়ন পত্রিকাটি আগামী ১লা অক্টোবর সারাদেশে একযোগে পাঠকের হাতে পৌঁছে যাবে বলে তিনি জানান।

পরে জেলা ও উপজেলা প্রতিনিধিদের হাতে নিয়োগ পত্র তুলে দেয়া হয়।

“দৈনিক আলোড়ন” পত্রিকার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলামের উপস্থাপনায় প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দৈনিক আলোড়নের বিশেষ প্রতিনিধি সোহান আহমেদ, গাজীপুর জেলা প্রতিনিধি আঃ ওয়াহাব রিংকু ও ময়মনসিংহ বিভাগের মানবাধিকার সংস্থা আমাদের আইনের কো-অর্ডিনেটর, শেরপুর জেলার চেয়ারম্যান নুর-ই আলম চঞ্চল।

এসময় আরোও বক্তব রাখেন- দৈনিক আলোড়নের জামালপুর জেলা প্রতিনিধি রাশেদুর রহমান রাসেল, সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি এমএ মান্নান, বকসিগঞ্জ উপজেলা প্রতিনিধি জিএম বাবু, শেরপুরের নকলা উপজেলা প্রতিনিধি হযরত আলী, শ্রীবরদি উপজেলা প্রতিনিধি তাসলিম কবির বাবু, নেত্রকোনা জেলা প্রতিনিধি বিজয় দাস ও কলমাকান্দা উপেজলা প্রতিনিধি রিনা হায়াত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com