1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী ছয় হাজার ছাড়ালো

  • আপডেট টাইম :: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : চলতি মাসে (সেপ্টেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ২২৯ জন। এ নিয়ে বুধবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৫ জনে।

২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২২৯ জনের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫৩ জন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১ হাজার ১৮ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি রয়েছেন ৮১৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৯ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৬ হাজার ৪৫১ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন এবং ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৬ হাজার ৯৫ জন রোগী ভর্তি হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com