1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক

কলাপাড়ার বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের র্নিমাণাধীন ভবনের নির্মাণকাজে ব্যাপক দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

শিডিউলের নির্দেশিত উপকরন সামগ্রীর যথাযথভাবে ব্যবহার না করাসহ র্নিমাণকাজে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়সহ সংশ্লিস্ট শিক্ষা প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। এ নিয়ে বাক-বিতন্ডা হলে তাদের বিরুদ্ধে মামলা দেয়ার হুমকী প্রদান করে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যক্তিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন ভেঙ্গে তদস্থলে নতুন একটি ৫ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেয় পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ভবনের নির্মাণ ব্যায় ধরা হয় ৩ কোটি ৭০ লাখ টাকা। কার্যাদেশ পেয়ে ২০২০ সালের শেষের দিকে এর নির্মাণ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান মুন্সি এন্ড ব্রাদার্স।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ফারুক তালুকদার, সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম লালু গাজী, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল জব্বার, চম্পাপুর ইউনিয়ন পরিষদের সদস্য জলিল ফকির এ প্রতিনিধিকে জানান, ছাদ ঢালাই কাজ অত্যান্ত নিম্নমানের হয়েছে। সাংবাদিক আসার খবর পেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের শ্রমিক দ্বারা শুকনো বালু এবং সিমেন্ট দিয়ে ঢালাই ছাদের লেভেল ঠিক করে। ল্যাবরেটরী টেস্ট করলে প্রকৃত সত্যতা বেড়িয়ে আসবে।

বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম স্বপন এ প্রতিবেদককে বলেন, প্রতিষ্ঠানের সভাপতি হলেও ভবন নির্মাণ কাজের বিষয়ে আমাকে অবহিত করা হয়নি। নির্মাণ কাজের মান নিয়ে ঠিকাদারের সাথে বাকবিতন্ডা হয়েছে।

ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান এ প্রতিনিধিকে বলেন, প্রতিষ্ঠানের অন্য শিক্ষকদের কাজ তদারকির দ্বায়িত্ব দেয়া হয়েছে। কাজের মান বেশ সন্তোষজনক।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্নধার আল-আমিন জানান, সকল অভিযোগ অসত্য। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এবং বিদ্যালয়ের তদারকি কমিটির সদস্যদের উপস্থিতিতে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খান সাংবাদিকদের বলেন, বিষয়টি জানার পর বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে ডেকে একটি তদারকি কমিটি করে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে শিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com