1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশি মদসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ১৬ বোতল বিদেশি মদসহ মো. শাহীন আলম (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর।

বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের বেপারীপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহীন পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার নওশেদ আলীর ছেলে। পরে মাদক আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের পর বৃহস্পতিবার সকালে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি দল নালিতাবাড়ী উপজেলার রাজনগর বেপারীপাড়া এলাকার জনৈক আব্দুল মজিদের ধানের চাতালের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। অভিযানকালে ১৬ বোতল বিদেশি মদ ও ২টি মোবাইল ফোনসহ শাহীন আলমকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে শাহীনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনের মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, শাহীন দীর্ঘদিন যাবত শেরপুরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com