1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

দেড় বছর কারাগারে সাংবাদিক জামাল, অনাহারে পরিবার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

বরগুনা: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় দেড় বছর ধরে কারাগারে আছেন সাংবাদিক মীর জামাল। নিম্ন আদালত থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালতে চেষ্টা করেও জামিন পাননি তিনি। পরিবারের বড় সন্তানকে জামিন করাতে গিয়ে সর্বস্ব হারিয়ে বর্তমানে অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছেন জামালের বাবা-মা। সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন বাংলানিউজ২৪.কমের বরগুনা প্রতিনিধি জামালের মা।

এছাড়া দীর্ঘদিন বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত জামালের মেয়ে পুষ্টির অভাবে এখন নানা রোগে আক্রান্ত। অসহায় মীর জামালের পাশে দাঁড়াতে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় প্রবীণ সাংবাদিকরা।

জামালের মা মোসা. রুনু বেগম বলেন, ‘দেড় বছর ধরে বড় ছেলে জামাল কারাবন্দি। দিনের পর দিন অপেক্ষা করি ছেলেকে বুকে জড়িয়ে ধরে একটু কান্না করবো। কিন্তু ছেলেকে কাছে পাইনি। করোনার জন্য কারাগারে গিয়ে দেখাও করতে পারিনি। ছেলে জীবিত কিন্তু দেড় বছর আমি তাকে দেখতে পাইনি। আমি মনে হয় আমার ছেলেকে দেখে মরতে পারবো না। ’

জামালের বাবা মো. জালাল মীর বলেন, ‘ছেলের জামিন করাতে গিয়ে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে সর্বোচ্চ চেষ্টা করেছি। টাকা শেষ হওয়ার পরে জমি বিক্রি করেও ছেলেকে জামিনের চেষ্টা করেছি। কিন্তু আমরা ব্যর্থ। এখন আমাদের তিন বেলা খাবার জোটেনা। জামালের মা অসুস্থ, একটা ওষুধ কিনে দেওয়ার সামর্থ্য নেই আমার।’

কারাবন্দি সাংবাদিকের স্ত্রী লিমা বেগম বলেন, ‘পুষ্টিকর খাবারের অভাবে অনেকটাই মানসিক ভারসাম্য হারিয়েছে আমাদের মেয়ে তাহিয়া। বঞ্চিত হয়েছে বাবার ভালোবাসা থেকে। মেয়ের পায়ে একটু সমস্যা দেখা দিয়েছে। টাকার অভাবে চিকিৎসকও দেখাতে পারছি না।’

বরগুনার প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান ঝন্টু বলেন, ‘জামাল বরগুনায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার করতেন। একই সঙ্গে তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস দপ্তরের অনিয়ম দুর্নীতি প্রচার করে অসংখ্য প্রতিবেদন করেছেন। জামাল সব চোর-বাটপারদের চোখের শুল হয়েছিলো। এসব চোরদের সঙ্গে কিছু সাংবাদিকদের যোগসাজশে জামালকে ফাসানো হয়েছে।’

গত বছরের ২৪ এপ্রিল বরগুনা সদরের পানামা রোড এলাকার লামিয়া নামে এক নারী সম্মানহানি ও তাদের বসতঘরে টাকা ও স্বর্নালংকার লুটের অভিযোগ করেন। পরে ওই নারী ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক মীর জামালসহ ৭ জনের নামে মামলা করেন। একই বছরের ৬ মে লামিয়ার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামাল ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি সুমন সিকদারসহ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিন পরে সুমন সিকদারসহ ৫ জনের জামিন হলেও কারাগারেই আছেন জামাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com