1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

জামাইকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শাশুড়ি আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে প্রভাবশালীর মেয়েকে ভালোবেসে বিয়ে করায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার হয়েছেন নাসিরুল (২২) নামের এক যুবক। স্ত্রীর বাবা-মার নির্যাতনে তিনি এখন হাসপাতালে। এ ঘটনায় শাশুড়ি সেলিনা আক্তারকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) জেলার রাণীশংকৈল উপজেলার ভাঙবাড়িতে নির্যাতনের এ ঘটনা ঘটে। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, গরীব পরিবারের সন্তান নাসিরুলের সঙ্গে একই এলাকার করিমুলের মেয়ে কেয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এক পর্যায়ে পরিবারকে না জানিয়ে তারা ভালোবেসে বিয়ে করে আত্নগোপনে থাকেন।

এদিকে, মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারকে তাদের মেয়েকে ফিরিয়ে দিতে চাপ প্রয়োগ করতে থাকে। এক সময় বিয়ে মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা। মেয়ের পরিবার তুলনামূলক ধন্যাট্য ও ক্ষমতাধর হওয়ায় ছেলের পরিবার ভয় পেয়ে ছেলেকে ফিরে আসার আকুতি জানায়। বিয়ে মেনে নেওয়ার প্রতিশ্রুতি পেয়ে নাসিরুল ও কেয়া পরিবারের কাছে ফিরে আসে।

এরপর ২০ সেপ্টেম্বর বিকেলে বউয়ের সঙ্গে দেখা করতে তার বাসায় যান নাসিরুল। তখন কেয়ার বাবা-মা নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করতে থাকেন। অত্যাচারের সময় তিনি চিৎকার করে কেঁদে কেঁদে ছেড়ে দেওয়ার আকুতি জানান। বার বার ক্ষমা চান। তবুও তাকে মারধর করতে থাকে মেয়ের পরিবার।  শেষে গুরুতর আহত অবস্থায় পুলিশ গিয়ে উদ্ধার করে নাসিরুলকে। এরপর তাকে রাণীংশকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ভর্তি করা হয়।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ফিরোজ আলম জানান, অবস্থা গুরুতর হওয়ায় তাকে সরাসরি দিনাজপুর মেডিক‌্যালে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

ওসি আরও জানান, এ ঘটনায় আজ দুপুরে মেয়ের মা সেলিনাকে আটক করা হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com