1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ নেতা হায়দার আলী শাহ্’র মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
তিনি গত ২২ সেপ্টেম্বর বুধবার রাত ২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজান আলী সরকার পুতু, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, যুগ্ন-সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ, আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠন, ফুলবাড়ী উপজেলার ৭টি ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, সুধিজন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
তার প্রথম জানাজা নামাজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজ বাদ আসর উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর মরহুমের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তার দাফন সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com