1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক

কলাপাড়ায় স্কাউটস শাপলা কাব এওয়ার্ড-২০২০ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বাংলাদেশ স্কাউটস উপজেলা শাপলা কাব এওয়ার্ডস-২০২০ সালের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করেন বাংলাদেশ স্কাউটস জাতীয় উপ-কমিশনার (এডাল্ট রিসোর্সেস) ও রোভার প্রোগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান শরীফ আহমেদ কামাল, মেম্বারশিপ রেজিষ্ট্রেশন বিষয়ক টাস্কফোর্সের সদস্য এম হাবিব উল্লাহ হিরু।

এসময় আরো উপস্থিত ছিলেন- কলাপাড়া স্কাউটস উপজেলা সহ-সভাপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, সম্পাদক নূরুল হক, সাবেক সম্পাদক নিজাম উদ্দিন, কমিশনার ইকবাল বাসার, কোষাধ্যক্ষ মামানৈ, সহযোগী সদস্য মোয়াজ্জেম হোসেন এবং আবুল বাসার।

চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী তালিকার ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জন অংশ নেয়। দুই ঘন্টাব্যাপী পরীক্ষার্থীদের মৌখিক এবং ব্যবহারিক ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়।

কলাপাড়া উপজেলা স্কাউটস সম্পাদক, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক জানান, পরীক্ষায় উত্তীর্ণদের শাপলা কাব এওয়ার্ড সনদ প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com