1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

কুয়াকাটা সৈকতে এক সপ্তাহ পর আবারো ভেসে এলো মৃত ডলফিন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা সৈকতের তীরে আবারো স্রোতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যরে একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন।

গত বৃহস্পতিবার দুপুরের দিকে সৈকতের তেত্রিশকানি পয়েন্টে ডলফিনটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। এরপর কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। তবে এটি অর্ধগলিত না। ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, জেলেদের আঘাতে এর মৃত্যু হয়েছে।

এর আগে সৈকতে গত ১৬ সেপ্টেম্বর একটিসহ এ বছর মোট ১৯টি মৃত ডলফিন ভেসে আসে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এ নিয়ে চলতি ২০২১ সালে প্রায় ২১টি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এলো। ইতোমধ্যে বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, এ প্রাণীটির একাধিক মৃত্যুর রহস্য উদঘাটনে এ ডলফিনটিরও আগের মতো পোস্টমর্টেম করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com