1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক

অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার: নকলায় যুবলীগ সভাপতিকে অব্যাহতি

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় অর্থ আত্মসাতের ৩টি মামলায় সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম উজ্জল নকলা থানা পুলিশের হাতে ঢাকার জয়দেবপুর শিরিসচালা এলাকায় গ্রেফতার হওয়ার ঘটনায় দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪সেপ্টম্বর) রাত আটটার সময় নকলা উত্তর বাজারস্থ সুমাইয়্যা প্লাজায় যুবলীগের কার্যালয়ে এক জরুরী সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে জরুরী সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু, রেজাউল করিম রিপন, সদস্য সরফরাজ খান, শিপন, মর্তুজসহ আরো আনেকে।

এসময় ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল বলেন, উপজেলা যুবলীগের ডাকা জরুরী সভায় নজরুল ইসলাম উজ্জলকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ও বানেশ্বর্দী ইউনিয়ন যুবলীগের ১নং সহসভাপতি আব্দুস সবুর রনিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

পৌর যুবলীগের কমিটির বিষয়ে রফিকুল ইসলাম সোহেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, করোনাসহ বিভিন্ন কারনে পৌর যুবলীগের কমিটি করা হয়নি। নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে আগামী অক্টোবর মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পৌর যুবলীগের কমিটি গঠন করার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নরে যুবলীগের সভাপতি নজরুল ইসলাম উজ্জল অর্থ আত্মসাতের ৩টি সাঁজাপ্রাপ্ত ও ১টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিলেন। গত বৃহস্পতিবার নকলা থানা পুলিশ ঢাকার জয়দেপুরের শিরিসচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com