1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ফুলবাড়ীতে মাদক সেবনের দায়ে মাদ্রাসা শিক্ষক নিকাহ রেজিস্ট্রারসহ দুই জনের কারাদন্ড

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে সৈয়দ সাইফুল ইসলাম (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষকসহ দুই জনের ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন।
শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার সুজাপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে তাদের এই সাজা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম উত্তর সুজাপুর গ্রামের সৈয়দ জাহেরুল ইসলামের ছেলে ও ফুলবাড়ী দারুস সুন্নাহ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক এবং পৌর এলাকার ১, ২ ও ৩নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার। অপর সাজাপ্রাপ্ত হলেন পৌর এলাকার চকচকা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রুবেল (৩০)।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাতে উপজেলার নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পৌর এলাকার সুজাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের সময় মাদ্রাসা শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম ও রুবেলকে আটক করা হয়। এ সময় মাদ্রাসা শিক্ষক সৈয়দ সাইফুল ইসলামকে ৭ দিনের ও রুবেলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। শনিবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com