1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মণিরামপুরে অপহৃত স্কুলছাত্রী পাঁচ দিনেও উদ্ধার হয়নি

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
যশোর : যশোরের মণিরামপুর উপজেলার কুশখালি আসাননগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর অপহরণের শিকার হয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা ৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। অপহরণের ৫দিন অতিবাহিত হলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। যার কারনে ওই স্কুল ছাত্রীর পরিবার নানা শংকার মধ্যে দিনাতিপাত করছে।

ওই স্কুল ছাত্রীর পিতা ও মাতা জানান, গত মঙ্গলবার বিকালে তার মেয়ে দশম শ্রেণির ওই ছাত্রী স্কুলের শিক্ষক প্রদীপের কাছে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যা হয়ে গেলেও ওই ছাত্রী বাড়ি ফেরেনি। পরে তারা খোঁজাখুঁজির পর জানতে পারেন, আসাননগর গ্রামের পাঁকা রাস্তা থেকে তার মেয়ে অপহরণের শিকার হন।
তাদের অভিযোগ, পার্শ্ববর্তী কুলখালি গ্রামের সুরঞ্জণ বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস রাস্তা থেকে জৈনক মাধব নামের এক ব্যক্তির মোটরসাইকেলে করে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে।
এ ঘটনা জানার পর গত বৃহস্পতিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় ৪ জনের নামে অপহরণের অভিযোগ করেন। অভিযোগের পর এসআই যোগেশ দত্ত ওইদিন ঘটনাস্থলে তদন্তে এসে বিষয়টির সত্যতা পান। পুলিশ বলছে, অপহৃতকে উদ্ধার অভিযান অব‍্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com