1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

শ্রীবরদী-ঝিনাইগাতিতে অবৈধ বালু মহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তবর্তী সোমেশ্বরী নদীর অবৈধ বালু মহলে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসন।
রবিবার সন্ধ্যায় শ্রীবরদী-ঝিনাইগাতির ভারত সীমান্তবর্তী খাড়ামোড়া এলাকালায় সোমেশ্বরী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এবং শ্রীবরদী সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান যৌথভাবে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে পাহাড়ী নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com