1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শ্রীবরদীতে পাখি বিক্রি ও শিকারের দায়ে তিনজনকে জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে দেশীয় জাতের পাখি বিক্রি ও শিকারের দায়ে তিন ব্যক্তিকে পৃথকভাবে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মামদামারী ও পৌর শহরে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান।

জানা গেছে, শনিবার সকালে পৌর শহরের মধ্যবাজার ও মামদামারী গ্রামে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান। এসময় শহরের পাখির দোকানে দেশীয় পাখি বেচাকেনার অপরাধে অবৈধ পাখি বিক্রেতাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫টি টিয়া পাখি ও ৩টি তিলা ঘুঘু উদ্ধার করা হয়।

এছাড়াও মামদামারী গ্রামে অভিযান চালিয়ে এক পাখি শিকারীকে আটক করা হয় এবং ৪টি বেগুনি কালেম, ১টি ডাহুক, ১টি পানকৌড়ি ও ৫টি বক উদ্ধার করা হয়।

পরে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘন করায় দুলাল (৫০), আনোয়ার (৩০) ও সোহেল (৩০) নামে ৩ ব্যক্তিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং উদ্ধার করা পাখিগুলোকে অবমুক্ত করে পাখি ধরার সরঞ্জাম ধ্বংস করা হয়।

এসময় বন্যপ্রাণী ও জীব-বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা, ওয়াইল্ডলাইফ রেঞ্জ কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com