যশোর : যশোরের চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে নয় আসামীকে গ্রেফতার করেছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সারাদিন অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ এর নেতৃত্বে কয়েকটি টিমে বিভক্ত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা জারীকৃত ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- রাশিদা বেগম (৩৫), সামছুল হোসেন (৫০), জব্বার আলী (৩০), হেলাল উদ্দিন (৫২), আমির হোসেন, আলমগীর হোসেন (৩০), মোঃ রানা (২৫), বাবু হোসেন (৩২), শ্রী ষষ্টি কুমার (৪০) ও রাকিবুল হাসান।
আটককৃত সকলে বিভিন্ন মামলার পলাতক আসামী এবং কৌশল অবলম্বন করে বিভিন্ন জায়গায় পলাতক ছিল।