1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের নির্মাণাধীন একটি বাণিজ্যিক ভবনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তিন তলার ছাদ থেকে পড়ে মারা গেছে রুমান (২৫) নামে এক নির্মাণশ্রমিক। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের মধ্যবাজার দুধ হাটিতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যবাজার দুধ হাটিতে শফিউদ্দিন নামে এক ব্যবসায়ীর নির্মাণাধীন বাণিজ্যিক ভবনের তৃতীয় তলার ছাদে চতূর্থ তলার কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। বেলা সাড়ে বারোটার দিকে মেইন রোড থেকে রশিতে বেঁধে নিচ থেকে তৃতীয় তলার ছাদে রড উঠানোর কাজ করছিল দুই শ্রমিক রুমান ও ফারুক। অসাবধানতাবশত উঠানোর সময় রশিতে বাঁধা রড কাছেই থাকা পিডিবি’র ৩৩ কেভিএ বিদ্যুত সঞ্চালন লাইনের তারে স্পর্শ লাগে। এতে নির্মাণশ্রমিক রুমান শকড খেয়ে নিচে রাস্তার পাশে রাখা ইটের খোয়ার উপর পড়ে যায়। একই সময় আরেক নির্মাণশ্রমিক ফারুক বিদ্যুতায়িত হয়ে ছিটকে তৃতীয় তলার ছাদেই পড়ে যায়। পরে তাৎক্ষণিক উভয়কে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় রুমানকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। পথিমধ্যে সোয়া তিনটার দিকে মারা যায় রুমান। তবে আহত ফারুক আপাতত শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com