1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের সহযোগিদের বিচারের দাবি জানালো বাগাছাস

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর ‘বারমারী সেন্ট লিও স্কুল’ এর সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে ‘কম্বল বিয়ে’ দেওয়ার প্রতিবাদে এক সভা আহবান করে বিয়ের সহযোগিদের বিচারের দাবী জানিয়েছে বাংলাদেশ গারো ছাত্রসংগঠন (বাগাছাস)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে বাগাছাস নালিতাবাড়ী শাখার পক্ষ থেকে বারমারী পুরাতন ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে এক সভা আহবান করে বিবৃতি দিয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, গত ১৯ সেপ্টেম্বর বারমারী সেন্ট লিও স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রী ও পলাশিকুড়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের মধ্যে বাল্যবিয়ে সংগঠিত হয়। যে বিয়েতে সেন্ট লিও স্কুলে কর্মরত দু’জন শিক্ষিকা শেফালি মাংসাং ও মিতালি চিরানের সহায়তা রয়েছে। তাছাড়া বারমারী ক্যাথলিক মিশনের প্রচারক ফ্রান্সিস চাম্বুগংও এ ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত।

পুরোহীতবিহীন এ বাল্যবিয়েতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বাগাছাসের নেতৃবৃন্দ আরও বলেন, যেখানে বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেখানে বাল্যবিয়ের মতো ঘটনা যদি অহরহ ঘটেই চলে তবে দেশের নাগরিক হিসেবে আমাদের কোন দায়িত্ব থাকে কি? যে দোষী সে যে জাতি বা ধর্মেরই হোক না কেন তাদের উপযুক্ত বিচারের দাবি জানাই।

বিবৃতিতে আরও জানানো হয়, এ ব্যাপারটি জানাজানি হওয়ার পর স্থানীয় জনগণ ক্ষেপে গেলে দুষ্কৃতিকারিরা এক সপ্তাহ পর আবারও ছেলে-মেয়েকে আলাদা করে দেয়।

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন তাদের লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বাল্যবিয়ে ঘটে যাওয়ার পর প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলে প্রশাসনের ভয়ে ছেলে-মেয়েকে ছাড়াছাড়ি করিয়ে দিলেই কি অপরাধীরা পার পেয়ে যাবে? এ বিয়ের কারনে দুইটি পরিবারের যে সামাজিক ও মানসিক ক্ষতি হলো তার দায় কে নিবে?

বিবৃতি প্রদানকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) নালিতাবাড়ী থানা শাখার সভাপতি সোহেল রেমা, শিক্ষা-সাহিত্য বিষয় সম্পাদক সঞ্জিতা চিছাম, প্রচার বিষয়ক সম্পাদক অলক চিছাম। সভায় লিখিত বিবৃতি পাঠ করেন সংগঠনের সভাপতি সোহেল রেমা।

সম্মেলন শেষে সেন্ট লিও স্কুলের দু’জন শিক্ষিকাকে স্কুল থেকে অপসারণের দাবিতে বক্তব্য দেন অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও যতোদিন পর্যন্ত দোষীদের বিরুদ্ধে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ব্যবস্থা না নেবে ততোদিন পর্যন্ত এ নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com