মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইগাতী উপজেলা যুবলীগের দলীয় কর্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব বেলায়েত হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী আয়শা সিদ্দিকা রুপালী, যুবলীগ নেতা শামছুল আরেফীন প্রমুখ। এসময় যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিক লীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।