1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রিপ ট্রাস্ট ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার  ফারুক আল মাসুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাদারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা ভূমি অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ ৮টি স্টলের আয়োজন করা হয় ও উপজেলা পরিষদ চত্ত্বরে ২টি গাচের চারা রোপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com