1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী মিজানের সমর্থনে শোডাউন

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে শোডাউন করেছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে প্রায় দুই শতাধিক অটোরিকশা, চার্জার বাইক ও পিক-আপ নিয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকাসমূহে এ শোডাউন করেন।

শোডাউনে মিজান চেয়ারম্যান এর সমর্থকরা পুনরায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে মিজানুর রহমান চেয়ারম্যান এর পক্ষে শ্লোগান দেন। এসময় তারা বিগত পাঁচ বছরে অন্যান্য সময়ের তুলনায় অধিক উন্নয়ন হয়েছে বলেও জানান।

উল্লেখ্য, মিজানুর রহমান চেয়ারম্যান গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রূপনারায়নকুড়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com