1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নালিতাবাড়ীতে ‘বাঘবেড় ইউনিয়ন ফুটবল টূর্ণামেন্ট’ এর ফাইনাল খেলা

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ‘বাঘবেড় ইউনিয়ন ফুটবল টূর্ণামেন্ট-২০২১’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের সদস্য ও বাঘবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খোকন এ টূর্ণামেন্ট এর আয়োজন করেন। ফাইনাল খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।

টূর্ণামেন্ট আয়োজক হাফিজুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হাফিজুর রহমান, প্রভাষক মতিউর রহমান মতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় উত্তর রাণীগাঁও এর শেখ রাসেল স্মৃতি সংসদ বনাম সন্নাসীভিটার পপুলার স্পোর্টিং ক্লাব অংশ নেয়। গত ১৩ আগস্ট শুরু হওয়া এ টূর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে হাফিজুর রহমান খোকনের পক্ষ থেকে পুরস্কার তোলে দেওয়া হয়।

উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত ফাইনাল খেলা চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com