
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৫ নং ঝিনাইগাতী সদর ইউনিয়ন থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হয়েছেন সমাজসেবক, আওয়ামী লীগ নেতা ও সাবেক ৩ বারের ইউপি সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক তোতা।
বৈচিত্রময় জীবনের অধিকারী সাদামাটা আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক তোতা ঝিনাইগাতী সদর ইউনিয়নসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন ধর্মীয়, রাজনেতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত। ঝিনাইগাতী সদর ইউনিয়নবাসীর মতামতের ভিত্তিতে ইতিমধ্যেই তিনি ঝিনাইগাতী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ইতিমধ্যেই তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরে উঠান বৈঠক করতে দীর্ঘপথ ছুটে বেড়াচ্ছেন ঝিনাইগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। করোনা ভাইরাসের কারণে লকডাউন চলাকালীন এলাকার অসহায় দরিদ্র মানুষের প্রতিনিয়ত খোঁজখবর রেখেছেন। সেই সাথে তিনি নিয়মিত দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত ঝিনাইগাতী সদর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন তিনি।
আবু বক্কর সিদ্দিক তোতা জানান, তিনি নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন উপহার দিবে এলাকাবাসীকে।