
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে জুয়েল মিয়া (৩০) নামে এক পলিথিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাসহ ৮শ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঝিনাইগাতী’র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট জয়নাল আবেদীন বিষ্ণপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপাপ্ত জুয়েল বিষ্ণপুর গ্রামের হবিবর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘদিন থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর ব্যবসা চালিয়ে আসছিল। শেরপুরের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেয়া গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিঞষ্ণপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জুয়েল মিয়ার বাড়ি থেকে ৮শ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
এসময় শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক মাসুদ রানাসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।