
শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুম স্বোমেশ্বরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য দেন- সহকারী কমিশনার(ভূমি) মো: আতাউর রহমান, অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আ: হালিম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল আমিন প্রমুখ।
অপরদিকে জাতীয় কন্যা শিশু দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপত্বিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।