1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ভারতে কারাভোগ শেষে ১২ নারীকে বেনাপোলে হস্তান্তর 

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
রফিকুল ইসলাম, যশোর: ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া ১২ বাংলাদেশি নারীকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৫টায়  ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ নারীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা নারীরা হলেন- নরশিংদীর মিতু বেগম, সাতক্ষীরার সুইটি, যশোরের শরিফা, সুমি, মাহফুজা, বরিশালের শায়লা, খুলনার আসমা, পাবনার মুক্তি, ঝিনাহদাহের নাজমা, মাকিনগঞ্জের চায়না, খুলনার নারগিস ও কুমিল্লার সেলিনা।
ফেরত আসা নারী সুইটি জানান, পারিবারিক ভাবে দরীদ্র পরিবারের। ভারতে একটি কারখানায় তাকে ভাল কাজ দেয়ার কথা বলে দু বছর আগে ভারতে নিয়ে যায়। পরে তাকে বাধ্য করে ঝুঁকিপূর্ণ কাজে করতে। সেখান থেকে তারা উদ্ধার হয়ে ফিরে আসে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনী সহয়তা দিতে ১১ নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও এক জনকে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি নামে এনজিও গ্রহণ করেছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওলী সুলতানা জানান, ভালো কাজের প্রলোভনে দু বছর আগে সীমান্ত দিয়ে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতের হায়দ্রাবাদের একটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজদের শেল্টার হোমে রাখে।
পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনী প্রক্রিয়ায় তাদেরকে ট্রাভেল পারমিটে দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা নারীরা যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চাই আইনী সহয়তা করা হবে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com