1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শ্রীবরদীতে বাসের চাপায় প্রাণ গেল বৃদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে বাসের চাপায় অজুফুল (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার তাতিহাটি নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অজুফুল দক্ষিণ পোড়াগড় এলাকার মৃত আহাজ উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধা অফুজুল নয়াপাড়া মোড়ের সামনে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় শ্রীবরদী থেকে নেহাল ক্লাসিকের (ঢাকা মেট্রো-ব-১৪-৯২০২) নামে একটি বাস ভায়াডাঙ্গা যাওয়ার পথে ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বৃদ্ধা অজুফুল। পরে বাসটি রেখে চালক পালিয়ে যায়।
নিহতের মেয়ে জোসনা বেগম ওরফে বুচি বলেন, ‘আমার মায়ের লাশ ময়নাতদন্ত ছাড়াই আমরা দাফন করতে চাই। এ জন্য পুলিশ স্যারদের বলেছি। আমার মায়ের হয়তো এইভাবেই মরণ ছিল। আমি আর কিছু বলতে পারবো না।’
শ্রীবরদী থানার এসআই নূর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com